ভাঙ্গা উপজেলা আগামীতে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে ভাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা।

ভাঙ্গায় ফরিদপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর আগমনে এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গায়- ডাঃ কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে মতবিনিময় অনুষ্ঠানে যোগদান করেলে ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

এ সময় তিনি স্থানীয় প্রশাসন, শিক্ষকমন্ডলী,মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি গনের সাথে আগামী দিনে কিভাবে ভাঙ্গা উপজেলা একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলা যায় এ বিষয়ে আলোচনা করেন।এখন থেকে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ভাঙ্গা উপজেলা ইতিমধ্যে দেশ তথা উপমহাদেশের মধ্যে একটি পরিচিত নাম।এখানে বর্তমান সরকারের উন্নয়নের কারনে মহাকাল গবেষনা কেন্দ্র, মনোরম সুন্দর ভাঙ্গা ফ্লাইওভার, আধুনিক মডেল মসজিদ সহ বিভিন্ন উন্নয়ন দৃশ্যমান। আগামীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দলমত নির্বিশেষে সকলে কাজ করতে হবে। সুন্দর পরিবেশে শিক্ষাথীদের পাঠদান, সমাজ থেকে মাদক নিমুল, টেকসই উন্নয়ের দিকে লক্ষ রেখে প্রশাসনকেও তার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে।

উপজেলা নিবাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান, ভাঙ্গা পৌর মেয়র- আবু মোঃ ফয়েজ রেজা উপজেলা সহকারি কমিশনার ভুমি মাহামুদুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ ।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে ভাঙ্গা সরকারি কেএম কলেজের শিক্ষাথীদের সাথে মিট দ্য ডিসি অনষ্ঠানে যোগ দেন। এরপর তিনি উপজেলা ভুমি অফিসে সেবা প্রাথীদের জন্য নব নির্মিত গোল ঘরের উদ্বোধন শেষে ঘারুয়া ও চুমুরদী ইউনিয়নে দুটি গুচ্ছ গ্রামে বসবাসকারীদের জন্য বিভিন্ন কর্মর ও স্বাস্থ্যসেবার মিনি ক্লিনিক উদ্বোধন করেন।

এ সময় তিনি পাটবীজ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডব্লিউডি কার্ড ও প্রতিবন্ধীদের মাঝে হেয়ারিং এইড বিতরণ করেন।