তৃতীয় বার ঢাকা জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে বিবেচিত হয়েছেন (এসআই) আবুল কালাম আজাদ।

টানা তৃতীয় বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে বিবেচিত হয়ে পুরস্কৃত হলেন কেরানীগঞ্জ মডেল থানার (এসআই) আবুল কালাম আজাদ।

২৩ অক্টোবর ২০২২ তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ সভায় কেরানীগঞ্জ মডেল থানার গুরুত্বপূর্ণ মামলার আসামী গ্রেফতার করায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান,পিপিএম( বার) মহোদয় তাকে ঢাকা জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে ঘোষণা করেন ।

এ সময় তিনি জানায়,ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার আলোচিত মামলার আসামী গ্রেফতার করা এবং সঠিক সময়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করা সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ,মাদক,সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারসহ সার্বিক বিষয়ে বিশেষ ভুমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা (সাব-ইন্সপেক্টর) হিসেবে বিবেচনা করে পুরষ্কার প্রদান করা হয়েছে।

এ সময় পুলিশ সুপার মহোদয় তাকে ক্রেস্ট প্রদান করেন। এর আগে ও তিনি ঢাকা জেলায় দুই বার এবং ফরিদপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা (এসআই) হিসেবে পুরষ্কৃত হন।

এ বিষয়ে (এসআই) আজাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,যে কোনো পুরষ্কার কাজের গতি আরো বাড়িয়ে দেয় উৎসাহ প্রদান করে।এ গৌরব আমার একার নয় এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যদের।

এ সময় তিনি জানায়,আমাকে তৃতীয় বারের মত ঢাকা জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা (সাব-ইন্সপেক্টর) হিসেবে নির্বাচিত করায় আমার শ্রদ্ধেয় পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান,পিপিএম( বার) স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই।সেই সাথে কেরানিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন কবির স্যার ও কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ স্যারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।