হামিরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
ফরিদপুরের ভাঙ্গার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হামিরদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে কোরআন তেলাওয়াত ও জাতীয় পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা নানা ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাত পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমী সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য মোঃ বেল্লাল ব্যাপারী, প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর খান, সাবেক প্রধান শিক্ষক সিরাজূল ইসলাম প্রমুখ।