
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২১/০১/২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াত ইসলামীর পৌর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এমপি প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী ফরিদপুর-৪ আসনকে উম্মুক্ত করেছেন। সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আমি ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান। সে বিভিন্ন সময়ে একক প্রার্থী প্রচার করে শুনেছি। মুলত সে ও আমি উভয়ই প্রার্থী। এছাড়াও বড় একটি দল বিভিন্ন সময়ে আমার নেতা-কর্মীদের হুমকি ধামকি দিচ্ছে যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। আমি যথাযথ কতৃপক্ষের কাছে লেবেল প্লেয়িং ফিল্ডের আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর ডাক্তার এনায়েত হোসেন, এনসিপি ভাঙ্গা আহ্বায়ক আশরাফ হোসেন প্রমুখ।

