উৎসব ও আনন্দের মধ্যে দিয়ে দুর্গাপূজা পালন করছে সনাতন ধর্মাবলম্বীরা-পুলিশ সুপার শাহারিয়ার


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৮/১০/২০৬
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব ও আনন্দের মধ্যে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে পালন করছে তারা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিটি পূজা মণ্ডপে। এরপরও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হলে সাথে সাথে উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে জানতে হবে। আমাদের পুলিশ সদস্যরা সর্বদা প্রস্তুত আছে।
রোববার (১৮ অক্টোবর) রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন করে এসব কথা বলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিশ্চিতে ভয়ভীতিকে উর্ধ্বে রেখে ধর্ম পালন করবেন আপনারা। আপনাদের পাশে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ দল মত নির্বিশেষে সকলেই আপনাদের পাশে আছে। এবার ভাঙ্গা উপজেলায় মোট ৮৮ টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ান দীপু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সী, ফরিদপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজয় কর, ভাঙ্গা পূজা উদযাপন কমিটির সভাপতি বিমল দাস, স্বপন মালো, বিএনপি নেতা আনোয়ার হোসেন মঞ্জু প্রমুখ।