ভাঙ্গা পৌর কৃষকদলের কর্মী সমাবেশ


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি-১০/১০/২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন কৃষকদলের ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার নুরপুর ভাড়ইডাঙ্গা মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর কৃষকদলের সভাপতি ডাঃ মোস্তফা। অনুষ্ঠানে সঞ্চালন করেন
পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান। সমাবেশে বক্তারা দলকে সুসংগঠিত করতে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহ্বায়ক ভিপি সহিদ, সদস্য সচিব মুরাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির প্রস্তুতি কমিটির সদস্য মুন্সী মনিরুজ্জামান, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন আহমেদ, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান, সাংগঠনিক রামিম মোল্লা, কৃষকদলের প্রচার সম্পাদক টুটুল খান প্রমুখ।
সমাবেশ শেষে ৪০০ গাছের চারা বিতরণ করেন উপস্থিত নেতৃবৃন্দ।