ভাঙ্গায় জাতীয় কন্যা দিবসে র‍্যালি ও আলোচনা সভা


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১২/১০/২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উদ্যোগে উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এসময় বক্তারা বলেন, কন্যা সন্তান এখন আর বোঝা নয়-তারাও এখন সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একটি পরিবারের কন্যা সন্তান আল্লাহর রহমত স্বরূপ। তাই কন্যা সন্তানের প্রতি কোন অবহেলা না করে তাকে তার প্রাপ্য অধিকার দিয়ে দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এম এ নাহার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যা শিক্ষার্থীরা প্রমুখ।