
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-১৬/১০/২০২৬
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, গনতন্ত্র ধ্বংস করে পালিয়েছে ফ্যাসিবাদীরা। আমরা রাজপথে থেকেই যেকোন পরিস্থিতির মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমরা কখনোই ফ্যাসিস্ট হবো না আর পালাবোও না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজিবন আপোষহীন নেত্রী ছিলেন। জেল জুলুম নির্যাতন সহ্য করে তিনি জীবন উৎসর্গ করেছেন তবুও পালান নাই। তার আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে পরিচালনা করেছেন। আগামীতে এই বাংলাদেশ সম্ভাবনার দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা আলগী ইউনিয়নের বালিয়া গোডাউন মাঠে আয়োজিত ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সম্মেলন উপলক্ষে দুপুর হতেই আলগী ইউনিয়ন ও ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার থেকে শত শত নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হয়।
কর্মী সম্মেলনে ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম আজমের সঞ্চালনায়
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিবুল হাসান রাজিব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক বিটু মুন্সী, সহ-সাংগঠনিক মাহমুদুর রহমান তুরান, দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন স্মরণ, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন রোমিওসহ বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগন প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- গনতন্ত্র ধ্বংস করে পালিয়েছে ফ্যাসিবাদীরা- আমরা রাজপথে থেকেই মোকাবেলা করবো -এমপি বাবুল

