
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৮/১০/২০২৬
ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গার বাবলাতলা এলাকায় বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে থ্রী হুইলার মাহিন্দ্রার ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র সিনহা মোল্লা (১৮) মারা গেছে। সে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার ভাজনদী গ্ৰামের শাজাহান মোল্লার ছেলে ও একাদশ শ্রেণীর ছাত্র।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল রানা জানান, বিকেলে মহাসড়কের বাবলাতলা এলাকায় দ্রুতগামী মাহিন্দ্রা মটরসাইকেলটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সে সময় মটরসাইকেলে থাকা কলেজ ছাত্রটি গুরুতর আহত হয়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

