জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসন আট প্রার্থীর প্রতীক বরাদ্দ


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা ,সদরপুর ও চরভদ্রাসন) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মোল্যা সাক্ষরিত পত্র থেকে জানা যায়, ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি ) মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল পেয়েছেন ধানের শীষ প্রতীক, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সরোয়ার হোসাইন পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক,
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী ও ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান পেয়েছেন কাস্তে প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ইসহাক চোকদার পেয়েছেন হাতপাখা প্রতীক, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রায়হান জামিল পেয়েছেন লাঙ্গল প্রতীক, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন রিক্সা প্রতীক, এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এ এ এম মুজাহিদ বেগ পেয়েছেন ফুটবল প্রতীক এবং স্বতন্ত্র অপর প্রার্থী মুহাম্মদ মজিবুর হোসেইন পেয়েছেন ঘোড়া প্রতীক ।

নির্বাচন কমিশন সূত্রে আরো জানা গেছে, ফরিদপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৯০ হাজার ৯৭৭ জন। এদের মধ্যে মাত্র একজন হিজড়া ভোটার রয়েছেন।
এর মধ্যে ভাঙ্গা উপজেলায় দুই লক্ষ ৪৮ হাজার ৮১৬ জন, সদরপুর উপজেলা ১ লক্ষ ৭৬ হাজার ২৬৩ জন এবং চর ভদ্রাসন উপজেলায় ৬৫ হাজার ৮৯৮জন ভোটার রয়েছেন। মোট ভোটারদের মধ্যে ২ লক্ষ ৪৯ হাজার ৫৭৩ জন পুরুষ এবং ২ লক্ষ ৪১ হাজার ৪০৩ জন মহিলা রয়েছে। এছাড়া এ আসনে মাত্র একজন হিজড়া ভোটার রয়েছেন।
ফরিদপুর-৪ আসনে মোট ভোট কেন্দ্র ১৮৯ টি ‌। এসব কেন্দ্রে আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশের ন্যায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।