ভাঙ্গায় নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -১২/০৫/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান এর সাথে ভাঙ্গা উপজেলার কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য যোগদান কৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। তিনি বলেন, সাংবাদিকগন সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা সার্বিক তথ্য দিয়ে আমাকে সহায়তা করুন। আমি সততা ও নিষ্ঠার সাথে ভাঙ্গা বাসির পাশে থেকে আমার নৈতিক দায়িত্ব পালন করে যাব। সমাজের নানা অসঙ্গতি ও প্রশাসনের যেকোনো অনিয়ম তুলে ধরুন আমি ব্যবস্থা নিব।
এসময় সাংবাদিকদের একটি প্রেসক্লাবের দাবির বিপরীতে তিনি বলেন, আমি উপর মহলের সঙ্গে আলোচনা করে ভাঙ্গাতে একটি প্রেসক্লাব গঠনের চেষ্টা করব।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী প্রমুখ।