
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -০৯/০৫/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী ভাঙ্গা বাজারের বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী নারায়ন চন্দ্র সাহার শততম জন্মদিন পালন হয়েছে। শনিবার দুপুরে ভাঙ্গা ফুডঘর চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব, ডাক্তার, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নারায়ন চন্দ্র সাহার তিন সন্তান গোপাল চন্দ্র সাহা, নেপাল চন্দ্র সাহা ও সুজন কুমার সাহা উপস্থিত অতিথিদের সাথে মতবিনিময় করেন। তারা এসময় বলেন, আমার বাবা সততা সাথে জীবনের শুরু থেকেই ব্যবসা পরিচালনা করেছেন। তিনি আমাদের লেখাপড়া শেখানোর পাশাপাশি নিজ ব্যবসা পরিচালনা করতে শিখিয়েছেন। আমরা গর্বিত পিতার সন্তান, ভগবান আমাদের বাবাকে শত বছর আয়ু দান করেছেন এর জন্য ভগবানের কাছে আমরা চীর কৃতজ্ঞ। প্রতিটি সন্তানের পিতা কেই যেন ভগবান শতবর্ষ আয়ু দান করুন।
পিতার সম্মানে সন্তানদের অকৃত্রিম ভালবাসার দৃষ্টান্ত দেখে উপস্থিত অতিথিরা বিমোহিত হয়ে যায়। সমগ্ৰ রেস্টুরেন্টে পিতার সাথে পরিবারের সদস্যদের স্মৃতি বিজড়িত ছবি, ফুল, ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে পরিবারের ঐতিহ্য তুলে ধরা হয়। ২ দিন ব্যাপী চলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাক্তার একেএম আমিনুল হক, ভাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি শহীদুল হক মিরু মুন্সী, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, বিআইডব্লিউটিএর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দর মধ্যে গোলাম ফারুক চৌধুরী পরিচালক নিরীক্ষা ও মামুন হোসেন অতিরিক্ত পরিচালক হিসাব এবং মোঃ রহমতউল্লাহ অতিরিক্ত পরিচালক অর্থ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গন, গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
উল্লেখ্য ১৯২৬ সালের ৯ মে বাবা যদুনাথ সাহা ও মাতা ননী বালা সাহার ঘর উজ্জ্বল করে জন্ম নেন
ব্যবসায়ী নারায়ন চন্দ্র সাহা। তিনি ভাঙ্গা বাজারে দীর্ঘদিন যাবৎ পাইকারি ব্যবসা করে আসছিলেন। বর্তমান উক্ত ব্যবসা তার ছেলেরা পিতার ধারাবাহিকতায় সুনামের সাথে পরিচালনা করে আসছে।

