ভাঙ্গায় মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৩০/০৮/২০২৬

ফরিদপুরের ভাঙ্গা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগষ্ট) সকালে প্রতিষ্ঠানটির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, “আজকের এই মেধাবীরাই আগামী দিনের ভবিষ্যৎ। আপনাদের কৃতিত্ব যেন দেশ ও জাতির জন্য সর্বদা নিয়োজিত থাকে। আজ যারা মেধাবী হিসেবে সংবর্ধনা পাচ্ছেন তাদের অভিনন্দন। যারা পাননি তারাও যেন আগামীতে এই ভাবেই সংবর্ধনা পান সেদিকে কঠোর ভাবে পরিশ্রম করে আগামীতে তৈরি হতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৩ জন শিক্ষার্থী ও শিক্ষার্থীদের সুন্দর পাঠদান, সুন্দর আচরণের জন্য একজন শিক্ষকে সংবর্ধনা সহ তাদের মাঝে ক্রেস্ট সহ নানা উপকরণ তুলে দেওয়া হয়।
ভাঙ্গা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোক্তার হোসেন, প্রতিষ্ঠানের হাজারো ছাত্র-ছাত্রী, অভিভাবক বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা প্রমুখ।