
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি-৩০/০৮/২০২৬
ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আমাদের আগামী দিনগুলোতে বুক ভরে নিঃশ্বাস নিতে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৃক্ষ রোপন অতি জরুরী। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সমগ্ৰ বাংলাদেশে ২৫ কোটি বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় কৃষি বিভাগের তত্ত্বাবধানে ভাঙ্গায় কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ শুরু হয়েছে। আপনারা অতি যত্ন সহকারে চারা রোপণ করে তা আগামী ২ বছর পর্যন্ত পরিচর্যা করবেন। মানুষ চীরদিন বাঁচে না। আজ একটি গাছ আপনি রোপন করলে এর থেকে ফুল, ফল ও কাঠ মানুষ ব্যবহার করবেন।
রোববার দুপুরে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী ঈদগাহ ময়দানে চার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠান শেষে কৃষকদের ও সমবায় সদস্যদের সাথে খোলামেলা কথা বলে মসজিদ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন এমপি শহিদুল ইসলাম বাবুল।
কৃষিবিদ মোঃ খয়ের উদ্দিন মোল্লা
অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চল, ফরিদপুরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,
কৃষিবিদ জনাব মোঃ নজরুল ইসলাম উপপরিচালক (লিসাসা), প্রশাসন ও অর্থ উইং, ডিএই, খামারবাড়ি, ঢাকা এবং পিডি অত্র প্রকল্প।
কৃষিবিদ জনাব মোঃ শাহাদুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর।
কৃষিবিদ জনাব মোল্লা আল-মামুন
উপজেলা কৃষি অফিসার, ভাংগা, ফরিদপুর।
কৃষিবিদ জনাব কাজী রমজান আলী
অতিরিক্ত কৃষি অফিসার, ভাংগা, ফরিদপুর।
জনাব মোঃ মিজানুর রহমান
অফিসার ইন চার্জ, ভাংগা থানা, ফরিদপুর।
সঞ্চালনা করেন: মোসা: শারমিন সুলতানা, মনিটরিং অফিসার, অত্র প্রকল্প।

