ভাঙ্গায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত মহিলা নিহত


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -০১/০৯/২০২৬

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) রাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত মহিলা (৪০) মারা গেছে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আবু জাফর জানান, আমাদের অফিসের সামনে মহাসড়কের উপর এক মহিলাকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে লাশটি ভাঙ্গা হাইওয়ে পুলিশের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মোঃ আজাদ জানান, দুর্ঘটনায় যে মহিলা মারা গেছে তার পরিচয় পাওয়া যায়নি। মহিলার পরিচয় ও ঘাতক গাড়িটি আটকের চেষ্টা চলছে।