ভাঙ্গায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০১/০৯/২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভাঙ্গা থানার হরুপদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন সবুজ শেখ ওরফে সবুজ মাতবর। তিনি ভাঙ্গা উপজেলার হরুপদিয়া গ্রামের হবি ওরফে শেখ হাবিবুরের ছেলে।
পুলিশ জানায়, সবুজ শেখের বিরুদ্ধে কেরানীগঞ্জ, দক্ষিণ কেরানীগঞ্জ, দোহার ও নবাবগঞ্জ থানায় দায়ের করা একাধিক মামলায় আদালতের সাজা রয়েছে।
এসব মামলার মধ্যে কয়েকটিতে তার বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আমাদের এসআই(নিঃ)/মোঃ আলমগীর শরীফ, এএসআই (নিঃ) কুদরত উল্লাহ, এএসআই (নিঃ) মেহেদী হাসান, এএসআই (নিঃ) খোরশেদ , এএএসআই (নিঃ) আতাউর রহমান সঙ্গীয় অফিসার অফিসার ফোর্সসহ ভাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ভাংগা থানাধীন হরুপদিয়া এলাকা থেকে কেরানীগঞ্জ ২১ (৬) ২০, দঃ কেরানীগঞ্জ -১০ (০৫) ২১, দোহার-২ (২) ২২, দঃ কেরানীগঞ্জ -০৫ (১১) ২১ সহ নবাবগঞ্জ-০২ (০৬) ১৬ এর ১০ (দশ) বছরের সশ্রম কারাদন্ড, ১০,০০০/-টাকা অর্থদন্ড অনাদায়ে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সবুজ শেখ ওরফে সবুজ মাতবর, পিতা-হবি ওরফে শেখ হাবিবুর, স্থায়ী সাং-হরুপদিয়া, থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।