ভাঙ্গাতে অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি করলে সহ্য করবনা-এমপি বাবুল


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-
০১/০৯/২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ভাঙ্গাতে আর অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভুমি দখল সহ্য করবনা। এসব অপকর্মের সাথে যারা জড়িত তারা সাবধান হয়ে যান।
জাতীয়তাবাদী শক্তিকে সাথে নিয়ে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়ব। আজকের এইদিনে আমাদের একটাই শপথ আধুনিক সুন্দর দেশ গড়ার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার(০১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডে আয়োজন র‌্যালিতে অংশ গ্ৰহন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
র‌্যালিটি ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ড থেকে শুরু করে ভাঙ্গা ইন্টারচেঞ্জ এড়িয়ার আন্ডারপাসে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, সাংগঠনিক সম্পাদক বিটু মুন্সী, দপ্তর সম্পাদক কুতুবুদ্দিন সরন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তুরান,
উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, সাধারণ সম্পাদক গোলাম আজম, ভাঙ্গা উপজেলা কৃষকদলের সভাপতি-খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক-কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক-আব্দুল্লাহ আল মামুন রোমিও।
আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম ছিদ্দিক, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সী, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহাবুর রহমান, আজিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ।