
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -২৮/০৮/২০২৬
ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, সুশিক্ষিত ও সুস্থ ধারার সাংবাদিকরা ই জাতির বিবেক। তারা কোন দলের না। তারাই একটি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে পারে। সম্প্রতি সময়ে অসুস্থ ধরার কিছু সংবাদ কর্মী ঘোলা পানিতে মাছ শিকার করে শিক্ষিত প্রকৃত সাংবাদিকদের কোন ঠাসা করে ফেলছে । সাংবাদিকতা একটি মহান পেশা এ পেশায় শিক্ষিত ছেলেরা এগিয়ে এসে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে সাহায্য করবে এমনটাই আমি জাতীয় সংসদে তুলে ধরব। সম্প্রতি আরো লক্ষ্য করা যাচ্ছে সাংবাদিকতার অন্তরালে রাজনীতিবিদ সেজে নিরবে চাঁদাবাজি টেন্ডারবাজি তে ব্যস্ত এক শ্রেণীর অর্ধশিক্ষিত ব্যক্তিরা। এদের মুখোশ খুলে দিতে সকলকে এগিয়ে আসতে হবে।
শুক্রবার রাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এমপি মহোদয়ের জন্য সদ্য নির্মিত কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন শহিদুল ইসলাম বাবুল এমপি।
তিনি আরো বলেন, আপনারা যারা সাংবাদিকতা করেন ভালো। আপনারই আবার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাচ্ছেন। সাংবাদিক কখনও কোন দলের না। সাংবাদিক সব সময় সত্যকে উন্মোচন করবেন এটাই তার প্রধান দায়িত্ব। আমি আপনাদের এমপি নির্বাচিত হওয়ার ৬ মাসের মাথায় ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার জন্য কিছু উন্নয়নমূলক কাজের অনুমোদন পেয়ছি। তার মধ্যে ৪৩ টি রাস্তা, একটি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, ভাঙ্গা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীতকরণ, ট্রমা সেন্টার ও ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজকে সরকারিতে রূপান্তরের প্রস্তুতি সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজ রয়েছে।
ভাঙ্গায় জরুরী ভিত্তিতে একটি আধুনিক প্রেসক্লাব ভবন নির্মাণ করা হবে। অস্থায়ী কার্যালয় ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে আপনারা বসবেন।
এমপি হিসাবে আপনাদের কাছে জোর দাবি মন্ত্রণালয় ঘুরে ঘুরে কাজ আনার দায়িত্ব আমার কিন্তু কাজটি সঠিক ভাবে বুঝে নিতে হবে আপনাদের। ঠিকাদার যেন কোন ভাবেই অনিয়ম দুর্নীতি করতে না পারে। প্রশাসন ও সাংবাদিকগন আমার সাথে থাকুন আমি সমাজ থেকে মাদক, অনিয়ম দুর্নীতি দুর করে দিব।
মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সিনিয়র সাংবাদিক গোলাম কিবরিয়া বিশ্বাস, ওবায়দুল আলম সম্রাট, হাজী আব্দুল মান্নান, রমজান সিকদার, অজয় দাস, দিলীপ দাস, সাইফুল ইসলাম শাকিল, মাহামুদুর রহমান তুরান, মামুনুর রশিদ, শাহাদাত হোসেন, রাহাত বেগ, সরোয়ার হোসেন, জহিরুল ইসলাম, শহিদুল ইসলাম, রাসেল, লিওন আহমেদ, জোবায়ের রহমান, ইমরান মুন্সী, রিপন সেক, আল আমিন মিয়া, রফিকুল মুন্সী, স্বপন মন্ডল প্রমুখ।

