
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-১৮/০৫/২০২৬
ঢাকা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসে গাছ ভর্তি ট্রাকের পিছনে অপর একটি মাছ ভর্তি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। সোমবার (১৮ মে) ভোর পাঁচটার দিকে হাইওয়ে এক্সপ্রেসের ঢাকামুখী আতাদি ফ্লাইওভারে ওঠার শুরুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাছ বোঝাই ট্রাকের চালক শামিম মিয়া (৩০)। সে যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা ও নিহত অপরজন অজ্ঞাত (৩৫)। তবে ধারণা করা হচ্ছে সে ঐ ট্রাকের হেলপার।
ভাঙ্গা ফাঁয়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, ভোরে দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ ও গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন অজ্ঞাত যুবক মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল খান বলেন, আজ সোমবার ভোর পাঁচটার দিকে আতাতি ফ্লাইওভারের শুরুতে ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পিছনে আরেকটি মাছ বোঝাই ট্রাক এসে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাক ড্রাইভার নিহত হয়। এছাড়াও গুরুতর আরও দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে, ধারণা করা হচ্ছে নিহত দুজনই মাছের ট্রাকের চালক ও হেলপার। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। ২টি ট্রাক জব্দ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত তিনদিনে একই মহাসড়কে একইভাবে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ মোট ৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

