ভাঙ্গা গরুর হাট কমিটির সংবাদ সম্মেলন


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৫/০৫/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার কৈডুবী রেল ক্রসিং সংলগ্ন অস্থায়ী গরুর হাট কমিটি সংবাদ সম্মেলন করেছেন।
শুক্রবার দুপুরে হাট চলা অবস্থায় ক্রেতা বিক্রেতা ও হাট পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ভাঙ্গা পৌরসভার ভেতরে গরুর হাট ছিলনা। ভাঙ্গাবাসির জোরালো দাবির পরিপ্রেক্ষিতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ও জেলা প্রশাসক, ইউএনও এসি ল্যান্ডের সার্বিক সহযোগিতায় মে মাস থেকেই অস্থায়ী গরুর হাট চলমান রয়েছে। এখানে নাম মাত্র হাসিল আদায়ের কারনে ও ক্রেতা বিক্রেতার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় হাট ইতিমধ্যেই জমে উঠেছে। ক্রেতা বিক্রেতাদের দাবি অস্থায়ী গরুর হাটকে স্থায়ী করা হোক। একই সাথে আগামী ২২ মে শুক্রবারের হাট শুরু করে পবিত্র ঈদুল আজহার আগের দিন পর্যন্ত চলমান রাখার বিষয়ে সকলেই প্রশাসনের কাছে জোর দাবি জানান।
ক্রেতা বিক্রেতাদের দাবি ও ভাঙ্গাবাসির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন হাট কতৃপক্ষ। এসম বক্তারা আরো বলেন, আমরা প্রশাসনের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। আগামিতে হাটের ধারাবাহিক ধরে রাখতে ও সকলের দাবি পূরণে অবশ্যই প্রশাসন ব্যবস্থা নিবেন এই প্রত্যাশা করি।
ভাঙ্গা গরুর হাট কমিটির সভাপতি সাবেক ভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত মেজর জাহাঙ্গীর, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ইমারত হোসেন, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, পৌর কাউন্সিলর বাকি মাতুব্বর, পৌর কাউন্সিলর জাকির মুন্সী, হাট পরিচালনা কমিটির সদস্য ব্যবসায়ী ইসমাইল মুন্সী, ব্যবসায়ী ওহিদুজ্জামান মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাছান, মিজানুর রহমান মুন্সী, ব্যবসায়ী গোলাম মাওলা, ফেরদাউস মুন্সী, ইমরান মুন্সী প্রমুখ।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন ব্যবসায়ী দিদার মিয়া।