বুধবার রাত ৭ : ৪৫ মিনিটে এ দূর্ঘটনা ঘটে।
ভাঙ্গা ফ্লাইওভারের পূর্ব পাশের লিংক রোডে
রেল স্টেশন রাস্তার দিক থেকে আসা সাদা
কালারের (ঢাকা মেট্রো- গ ১৪-৯২৯৩)নোহা
মাইক্রো বাস এর সাথে বিপরীত দিক থেকে
আাসা ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৩-১২০৩)এর
সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং মাইক্রো বাসটি
দুমড়েমুচড়ে যায়।
স্থানীয় জনগণ ট্রাক টিকে ধাওয়া করলে কিছু দুর
সামনে গিয়ে ট্রাকের ড্রাইভার ও হেলপার ট্রাক রেখে
পালিয়ে যায় এবং জনগণ ট্রাক আটক করে।
অপর দিকে মাইক্রো বাসে ড্রাইভার ব্যতীত কোন
লোক না থাকায় এবং সংঘর্ষের সাথে সাথে মাইক্রো
বাসে থাকা এয়ার ব্যাগ বাহির হওয়ায় ড্রাইভার আহত হয় এবং স্থানীয় জনগণ ড্রাইভার কে উদ্ধার করে।
ঘটনা স্থান থেকে জানা যায় মাইক্রো বাসটি ভাঙ্গায়
রেন্ট এ কার এ চালিত এবং ট্রাকটি ভাঙ্গা মাছের আড়তের মাছের ট্রাক।

