হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা প্রতিনিধি-১৮/০৭/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে বিদ্যালয়ের হল রুমে সদ্য সভাপতি মিলন মোল্লাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন। এছাড়াও সহকারী শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য মিলন মোল্লা বলেন , দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আমি আমার শুভাকাঙ্ক্ষী ও অভিভাবকদের সাথে নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার মান ও প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে আসছি। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে আপনাদের সহযোগিতা কামনা করছি।
হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন বলেন, শিক্ষার মান ধরে রাখতে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। আপনাদের সন্তান কোথায় কি করে সর্বক্ষণ নজরদারিতে রাখবেন