প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে ভাঙ্গা বাসস্ট্যান্ডে হাজার হাজারো মানুষের ঢল


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৩/০৭/২০২৬

আজ সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ডে হাজার হাজার বিএনপির নেতাকর্মীর সাথে উৎসুক সাধারণ মানুষের ঢল নামে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। প্রধানমন্ত্রীর গাড়ি বহন সড়ক পথে ঢাকা থেকে বরিশাল যাবার সময় সকাল ৮ টার দিকে ভাঙ্গা বাসষ্ট্যান্ড অতিক্রম করে। এ সময় বাসস্ট্যান্ডের দুই পাশে বিএনপির নেতাকর্মী সহ উৎসুক জনতা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীও লাল সবুজের রং এ আবৃত গাড়ীর ভেতর থেকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।বিএনপির নেতাকর্মীদের শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর পাশাপাশি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে মন্ত্রী হিসেবে দেখারও স্লোগান দেন।
এর আগে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য ভোর থেকে ভাঙ্গার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা আসতে শুরু করে। রাস্তার দুই পাশে বিপুল সংখ্যক নারী কর্মীও অংশগ্রহণ করেন।ভাঙ্গা ,সদরপুর ও চরভদ্রাসন সহ ফরিদপুর জেলা সদর থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ভাঙ্গায় আসেন।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভাঙ্গায় আসার খবর পেয়ে বিএনপি নেতা কর্মীদের মাঝে কয়েকদিন ধরেই আনন্দের জোয়ার বয়ে যায়। তাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি সভা ও হয়েছে।
প্রধানমন্ত্রীর গাড়ি বহর ভাঙ্গা অতিক্রম করার পর ফরিদপুর জেলা বিএনপি আহ্বায়ক সৈয়দ মুদারেস আলী ইছা উপস্থিত হাজারো মানুষের উদ্দেশ্যে বলেন, আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে কেন্দ্র করে আপনার ভাঙ্গা বাসস্ট্যান্ডে ভোর থেকে এসে তাকে শুভেচ্ছা বিনিময় করেছেন এজন্য বিএনপির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, আমরা ফরিদপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।