
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা প্রতিনিধি-১৫/০৭/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় দীর্ঘ ২৩ বছর পর উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণার আনন্দ মিছিল হয়েছে। ১৫ জুলাই সোমবার বিকালে ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী জড়ো হতে থাকে। এসময় ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন শ্লোগানে একটি মিছিল বিশ্বরোড প্রদক্ষিণ শেষে ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলে সোবাহান শামীম, উপজেলা যুবদলের সদ্য সাধারণ সম্পাদক গোলাম আজম, পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী প্রমুখ।
বক্তারা এসময় বলেন, আগের চাইতেও বিএনপি এখন অনেক শক্তিশালী। আগামী দিনগুলোতে নবগঠিত কমিটিকে সাথে নিয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মোঃ ওসমান মুন্সী ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজমকে সহ মোট ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি। এছাড়াও ভাঙ্গা পৌর যুবদলের সভাপতি মোঃ নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসকে সহ মোট ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি দীর্ঘ ২৩ বছর পর আত্মপ্রকাশ পায়।
উক্ত কমিটির আত্মপ্রকাশ পাওয়ার পর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ দেখা যায়।
সদ্য নবগঠিত উপজেলা যুবদলের সভাপতি মোঃ ওসমান মুন্সী বলেন, দল আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন আমি আমার সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করব। আমাদের সকলের প্রানপ্রিয় নেতা ফরিদপুর-৪ আসনের যোগ্য সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের হাত ধরে দলকে সুসংগঠিত করার জন্য আগামীতে কাজ করে যাব ইনশাআল্লাহ।
পৌর যুবদলের সভাপতি নাজমুল হাসান বলেন, দলকে সুসংগঠিত করতে এখন আমাদের প্রথম কাজ। নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আগামীতে সম্মিলিত ভাবে কাজ করে যাবো।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- দীর্ঘ ২৩ বছর পর ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

