জাতীয় প্রাথমিক শিক্ষা শ্রেষ্ঠ কাব পদক নির্বাচিত হলেন শিক্ষিকা চম্পা আক্তার


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা প্রতিনিধি-১২/০৭/২০২৬

জাতীয় প্রাথমিক শিক্ষা শ্রেষ্ঠ কাব পদকে নির্বাচিত হয়েছেন ভাঙ্গা উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা আক্তার। শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেন কাব লিডার চম্পা আক্তার। তার এ অর্জনে ঢাকা বিভাগ, ফরিদপুর জেলা স্কাউট নেতৃবৃন্দ, ভাঙ্গা উপজেলা স্কাউট নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন সহ তার শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৫ জুলাই ২০২৬ খ্রিঃ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই পুরস্কার বিতরন করবেন।
তার এই সাফল্যের বিষয়ে ফরিদপুর জেলা স্কাউট কমিশনার স্যার মোসলেউদ্দিন ও সাধারণ সম্পাদক স্যার হায়দার হোসেন বলেন, চম্পা আক্তার আমাদের মুখ তথা ঢাকা বিভাগের সম্মানকে আরো উঁচু স্তরে নিয়ে গেছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
বিষয়টি নিয়ে স্কাউটার ব্যক্তিত্ব প্রশিক্ষণ লিডার সাইদুর রহমান বাবু এএলটি বলেন, স্কাউট আন্দোলনকে আরো বেগবান করতে চম্পা আক্তারের মত স্কাউটারদের এই মুহূর্তে খুবই প্রয়োজন। চম্পা আক্তারের কাছে আমাদের আশা আগামী প্রজন্মের স্কাউটদের আরো দক্ষ করে তুলতে সে জোরালো ভূমিকা পালন করবেন।
ভাঙ্গা উপজেলা স্কাউট কমিশনার স্যার মনিরুজ্জামান মোস্তফা ও সাধারণ সম্পাদক স্যার মেজবাহ উদ্দিন বলেন, চম্পা ম্যাডাম আমাদের গর্ব। তার এই সাফল্য আগামী স্কাউট প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবে।
চম্পা আক্তারের সাথে কথা বলে জানা যায়, তার জন্ম ১৯৮২ খ্রিস্টাব্দে ফরিদপুরে ভাঙ্গা উপজেলায়। তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি মেজ। এবং তার ছোট বোন এ্যাডভোকেট লাবনী আক্তার, ফরিদপুর জজ কোর্ট। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করে শিক্ষকতা পেশা গ্রহন করেন। বাবা মরহুম শাহজাহান মিয়া ছিলেন স্কাউটের উউব্যাজার। ২০০৩ সালে ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি বেসিক কোর্স অনুষ্ঠিত হয়। উক্ত কোর্সে তিনি ছিলেন প্রশিক্ষনার্থী, বাবা প্রশিক্ষক, কোর্সের শেষতম দিনে তার বাবা ইন্তেকাল করেন। বাবার আদর্শকে ধারন করে তিনি স্কাউটিং কার্যক্রম শুরু করেন। তার বিদ্যালয় হতে এ পর্যন্ত ৫৬টি শাপলা কাব অ্যাওয়ার্ড আর্জিত হয়। তিনি 2nd National Scout Jamburee in Nepal-2013 এবং ২০১৭ সালে কাব প্রকল্প থেকে ভারত ভ্রমন করেন। বইপড়া এবং ভ্রমন তার শখ। ব্যক্তিগতভাবে তিনি মালয়শিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভারত ভ্রমন করেন।