
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা প্রতিনিধি-১৪/০৭/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ১৩ জুলাই সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সাক্ষরিত এক চিঠিতে কমিটির ঘোষণা করা হয়। উক্ত কমিটির অনুমোদন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন (এমপি)। যে চিঠিতে দেখা যায় ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মোঃ ওসমান মুন্সী ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজমকে সহ মোট ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি। এছাড়াও ভাঙ্গা পৌর যুবদলের সভাপতি মোঃ নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসকে সহ মোট ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি।
উক্ত কমিটির আত্মপ্রকাশ পাওয়ার পর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ দেখা যায়। সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল থেকে ঢাকাগামী পথে ভাঙ্গা দক্ষিণ পাড় বাসস্ট্যান্ডে তাদের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত শত শত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত মেরে শুভেচ্ছা বিনিময় করেন।
সদ্য নবগঠিত উপজেলা যুবদলের সভাপতি মোঃ ওসমান মুন্সী বলেন, দল আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন আমি আমার সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করব। আমাদের সকলের প্রানপ্রিয় নেতা ফরিদপুর-৪ আসনের যোগ্য সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের হাত ধরে দলকে সুসংগঠিত করার জন্য আগামীতে কাজ করে যাব ইনশাআল্লাহ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা। উৎসবের আমেজ

