হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন মিলন মোল্লা


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা প্রতিনিধি-০৯/০৭/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য মিলন মোল্লা। ৯ জুলাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশ ক্রমে বিদ্যালয় পরিদর্শক সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য মিলন মোল্লা ইতিপূর্বেও নির্বাচিত কমিটির সভাপতি সহ এডহক কমিটির সভাপতি হিসেবে একাধিক বার সুনামের সাথে সভাপতির দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি মিলন মোল্লা পুনরায় ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গন সহ শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
এবিষয়ে হামিরদী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিলন মোল্লা বলেন, ইতিপূর্বে আমি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদানের ভালো পরিবেশ তাদের ভালো ফলাফল সহ শিক্ষকদের পাশে থেকে আমি সর্বদা কাজ করে আসছি। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।