ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শনিবার এ কর্মিসভার আয়োজন করে ঘারুয়া ইউনিয়ন আওয়ামী লীগ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো: ইসতিয়াক আরিফ, যুগ্ন সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, জেলা আওয়ামী লীগের নেতা কর্মী এবং
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা সহ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতা কর্মী বৃন্দ।
জন সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব কাজী জাফরউল্লাহ বলেন,
‘আওয়ামী লীগ ক্ষমতায় অথচ দলের নেতা-কর্মীদে উপর নির্যাতন থামেনি। যারা নির্যাতন করেছেন, তাদের ছাড় দেওয়া হবে না। ঢাকায় থাকাকালীন এলাকার নির্যাতিত নেতা-কর্মীদের হাসপাতালে নিতে নিতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’ ‘আর বসে থাকা যাবে না’ মন্তব্য করে তিনি বলেন, ‘ওই গুন্ডা-বদমাশদের সমুচিত জবাব দিতে হবে। যারা খারাপ ব্যবহার করেছে, তাদের ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভয় পেলে চলবে না।’ তিনি বলেন, ‘আগামী নির্বাচনের জন্য আপনারা এখন থেকেই প্রস্তুতি নেন। বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা যারা আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর সৈনিক, তারা এ পরিস্থিতিতে ঘরে বসে থাকতে পারি না। আমরা ঐক্যবদ্ধ থাকব। আপনাদের স্বার্থে, দেশের স্বার্থে নৌকায় ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’
স্বাধীনতাবিরোধীরা সুষ্ঠু নির্বাচন চায় না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, দেশে দীর্ঘ মেয়াদে উন্নয়ন চাইলে
নৌকার বিকল্প নেই। সব ষড়যন্ত্র নস্যাৎ করে আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।
তিনি আরও বলেন, সন্তানদের সত্যিকার সুন্দর ভবিষ্যৎ গড়তে চাইলে নৌকার বিকল্প নেই। ভুল করেও দুষ্টচক্রের ফাঁদে পা দেওয়া যাবে না। শেখ হাসিনার জন্য নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় আরো বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ও ভাঙ্গা উপজেলার নেতা কর্মী বৃন্দ।

