স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে মুসলিমা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের বিবিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মুসলিমা ওই গ্রামের রবিউল হাওলাদারের মেয়ে ও একই গ্রামের দারুল উলুম কওমি মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্রী ছিল।
বুধবার রাত ৮ টায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, মুসলিমা তার খালাতো ভাইকে সাথে নিয়ে বাড়ির পাশে ঘাট বাঁধানো নদীতে গোসল করতে যায়। খালাতো ভায়ের গোসল শেষে তাকে নদীর পাড়ে রেখে মুসলিমা নিজে গোসল করতে নদীতে নামে ও পরে সবার অজান্তে সে পানিতে তলিয়ে যায়।এসময় এলাকার অন্যান্য শিশুরাও নদীতে গোসল করতে ছিল। গোসল শেষে যার যার বাড়ি ফিরলে মুসলিমা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুজাখুজি শুরু করেন। পরে এলাবাসীরা নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
তিনি আরও বলেন, মুসলিমাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

