ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গা উপজেলার চুমুরদী গ্রামে সৌদি প্রবাসী মোঃ রাজিব হোসেন ওরফে রঙ্গু ফকিরের নিকট এলাকার চাঁদাবাজরা মিলে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রঙ্গু ফকির বাদি হয়ে চাঁদাবাজদের বিরুদ্বে একটি চাঁদাবাজির মামলা করেছে। ঘটনাটি ঘটেছে গত ২ আগস্ট সকাল ১১টার সময়ে। এ ঘটনার পর চাঁদাবাজরা হামলা ও ভাংচুরসহ সৌদি প্রবাসীর নামে ২টি মিথ্যা মামলা দায়ের করেছে মর্মে অভিযোগ করেন রঙ্গু ফকির।
সৌদি প্রবাসী মোঃ রাজিব হোসেন ওরফে রঙ্গু ফকির অভিযোগ করে জানায়, আমি বর্তমান সাংসদ নিক্সন চৌধরীর দল করি, সে সম্পর্কে আমার মামা হয় আর অপর পক্ষ শাহীন, উজ্জল, আনোয়ার ও ফয়সালরা কাজী জাফরউল্লাহর দল করে। দলাদলি ছাড়াও এদের সাথে আমার পূর্ব শক্রতার জের ধরে চাঁদাবাজরা আমার নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করায় আমি ৫০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি আরো ৫০ হাজার টাকা দাবি করে তারা। এরপর বাকি ৫০ হাজার টাকা পরিশোধ না করায় আমার বাড়ির ১৫টি এলইডি বডার লাইট ও গেট ভাংচুর করে। তাদের ভয়ে আমার ৩টি ভাড়াটিয়া চলে যায়।
রঙ্গু ফকির আরো অভিযোগ করে বলেন, শাহীন, উজ্জল, আনোয়ার ও ফয়সালরা আমার বিরুদ্ধে পর পর ২টি মিথ্যা মামলা দায়ের করে আমাকে হয়রানী করছে। পুলিশ প্রশাসন ও সরকারের নিকট দাবি জানান, ঘটনা গুলোর সুষ্ঠ তদন্ত সাপেক্ষ মিথ্যা মামলা প্রত্যাহার করার ও দৃষ্টান্তমূলক শাস্থির জোর দাবি জানাই।
অন্যদিকে, এ ঘটনায় অভিযুক্ত উজ্জল ও শাহীন চাঁদাবাজির ঘটনার অভিযোগ অস্বিকার করে বলেন, পুর্ব থেকেই রঙ্গুর সাথে আমাদের গ্রাম্য দলাদলিতে মামলা চলছে। তারা মামলায় জেতার জন্য কয়েকটি মিথ্যা মামলা দিয়ে প্রশাসন দিয়ে আমাদের হয়রানি করছে। আমরা কাজী জাফরউল্লাহর সমর্থন এবং নৌকায় ভোট দিছি এটাই আমাদের অপরাধ। আমরা উর্দ্ধতন কর্তপক্ষের নিকট এসব ঘটনার সুষ্ঠ তদন্ত ও ন্যায্য বিচার দাবি করছি।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুর রহমান জানান, মামলার ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

