ইশা ছাত্র আন্দোলন: বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের পদত্যাগ দাবি

আনোয়ার হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি: ১লা জুলাই বুধবার, সকাল ১১ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ইশা ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যেগে জেলা সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মাইন উদ্দিন চিশতির সসঞ্চালনায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি জননেতা অনারারী ক্যাপ্টেন (অবঃ) মুহাম্মদ ইবরাহিম বলেন,দুর্ঘটনার পর ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও মৃতদেহ ভেসে গেছে বলে আশংকা করেন ডুবুরিরা। তিনি দুর্ঘটনায় নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবার পরিজনের ধৈর্য্য ধারনের জন্য আল্লাহর সাহায্য কামনা করেন।

সভাপতি রাশেদুল ইসলাম তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশে যখন শোকবহ বিরাজমান, এমতাবস্থায় শতাধিক পরিবারে শোকের ছায়া নেমে এলো বুড়িগঙ্গা মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায়। প্রায়ই দেখা যায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চগুলো প্রতিযোগিতা মূলক ভাবে চলছে।এসব ঘটনায় বিআইডব্লিউটিএর সুষ্ঠু তদারকি না থাকায় ফরাশগঞ্জের ডকইয়ার্ডটি অসতর্ক হয়ে এরকম ঘটনার জম্ম দিল।

তিনি বলেন,গণমাধ্যম সূত্রে জানা গেছে যে সকাল পৌনে ৮ টার দিকে মর্নিং বার্ড লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।পাশে ফরাশগঞ্জ এলাকায় একটি ডকইয়ার্ড থেকে নদীতে নামানোর সময় ময়ূর -২ লঞ্চের সাথে ধাক্কা লাগলে ডুবে যায় সেটি।এই ঘটনাকে সাধারণ কোনো ঘটনা বলে চালিয়ে দিলে চলবে না বরং অসতর্ক হয়ে লঞ্চ নামানোর মাধ্যমে গন হত্যা করা হয়েছে। এই ঘটনায় প্রথমত বিআইডব্লিউটিএর সভাপতির পদত্যাগ দাবি করছি।

ডকইয়ার্ড কর্তৃপক্ষকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি করছি এবং নিহতদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতি পূরণ দেওয়ার দাবি করছি।পাশাপাশি ভবিষ্যতে নৌ দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ তানভির হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মোঃ মোফাস্সেল,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাবিব, অর্থ সম্পাদক আঃ আহাদ,দপ্তর সম্পাদক মোঃ ফয়েজ আহমদ,কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান জাবেরী প্রমুখ নেতৃবৃন্দ।