
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৬/০৪/২০২৬
হাজারো মানুষের অশ্রুজলে চীরবিদায় নিল ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা যাওয়া শিশু সাফওয়ান। সোমবার রাত ৯ টায় শিশুটির গ্ৰামের বাড়ি আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় গ্ৰামে নারী পুরুষের অশ্রুজলে ও শোকের মাতমে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
শিশু সাফওয়ান রোববার সকালে ভাঙ্গা পৌরসভার থানা সংলগ্ন এলাকায় তার পিতা ইমরান হাওলাদারের ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুত্ব আহত হয়। পরিবারের সদস্যরা তাকে ঢাকার গ্ৰীন স্পেশালাইজডা হাসপাতালে ভর্তি করান। সেখানে রাত তার মাথায় অস্ত্রপাচার হয়। সকলে শিশুটির পেটে অতিরিক্ত রক্তক্ষরণ হলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি বিকালে মারা যায়।
শিশুটির পিতা ইমরান হাওলাদার জানান , আমার বাচ্চা দুর্ঘটনার পর থেকে সারা দেশের মানুষ ওর জন্য দোয়া করেছে। আমি সর্বোচ্চ চেষ্টা করেও আমার বাবাকে বাঁচাতে পারিনি। আমার বাবা সকলের দোয়া নিয়ে আল্লাহর দরবারে চলে গেছেন। শিশুটির নিকট আত্মীয় রুবেল জানান, গতকাল অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায় সাফওয়ান। তাকে উদ্ধার করে ভাঙ্গা দেশ জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে ঢাকায় নিয়ে আসি। রাতে সাফওয়ানের মাথায় অস্ত্রপাচার করা হয়। আজ সকালে থেকে তার পেটে প্রচুর রক্তক্ষরণ হয়। সাফওয়ানের জন্য সমগ্ৰ দেশবাসি দোয়া করছেন। আমরা সকলের কাছে তীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সী জানান, সাফওয়ানের পিতা ইমরান হাওলাদার একজন সৌদি প্রবাসী। সে গ্ৰামে অসহায়দের আর্থিক সহ পারিপার্শ্বিক বিভিন্ন সহযোগী করেন। ভাঙ্গা উপজেলায় তার দান খয়থাতের অনেক নামডাক রয়েছে। সকলের দোয়া তার ও তার সন্তানের জন্য। আজ রাতের বেলায় এত তার সন্তানের জন্য অশ্রু জল ফেলছে আল্লাহ কাছে দোয়া ফরিয়াদ করছে। অনাকাঙ্খিত দুর্ঘটনায় পরিবারটি শোকে পাথর হয়ে গেছে। আল্লাহ পরিবারটিকে শোক সইবার ক্ষমতা দিন এই দোয়াই সকলে করছে।
ভাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি শহীদুল হক মিরু মুন্সী বলেন, ভাঙ্গা পৌর সদরের আমার বাসা পাশে ইমরানের বাসা। দুর্ঘটনার সংবাদ শুনে বাচ্চাটার জন্য সবাই দোয়া করেছি দ্রুত সুস্থতার জন্য। আল্লাহ শিশুটিকে নিয়ে গেল। পরিবারটিকে শোক সইবার ক্ষমতা আল্লাহ যেন দেয়।
শিশুটির দাদা ফিরোজ আহমেদ পিরু হাওলাদার বলেন, আমার হাফওয়ান একটি হিরার টুকরা ছিল। কি দিয়ে কি হলো কিছুই বুঝতে পারলাম না। আজ আমার বাড়ীতে হাজার হাজার মানুষ সবাই ওর জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, গত রোববার দুপুরে ভাঙ্গা পৌরসভার থানা সংলগ্ন এলাকায় ৬ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায় শিশু সাফওয়ান। সে সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ মিডিয়ায় প্রচার হলে শিশুটির জন্য দেশবাসী প্রচুর দোয়া করেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ বিকেলে সাফওয়ান না ফেরার দেশে চলে যায়। সোমবার রাতেই গ্ৰামের বাড়ি আজিমনগর ইউনিয়নের পুকুরপাড় মসজিদে জানাজা শেষে তাকে কবরস্থানে দাফন করা হয়।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- হাজারো মানুষের অশ্রুজলে চীরবিদায় নিল শিশু সাফওয়ান

