ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বিজিবি সদস্য নিহত-১


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৮/০৫/২০২৬

ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদী বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আলিমুজ্জামান মাতুব্বর(৫৫) নিহত হয়েছে। সে নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তর কান্দি গ্ৰামের হোসেন মাতুব্বরের ছেলে।
ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসি।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, নিহত ব্যক্তি কোরবানির গরুর মাংস নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিল। পিছন দিক থেকে বেপরোয়া অপর একটি মটরসাইকেল তাকে ওভারটেক করতে গেলে দুই মটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।