ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৪


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৩/০৫/২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গার চুমুরদী নামক এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
সকালে চুমুরদী বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত যুবক(৩৫) ঘটনাস্থলে মারা যায়। অপরদিকে একই সড়কের ২ কিলোমিটার আগে পুর্ব সদরদী বাসস্ট্যান্ডে এক্সকেভেটার বহনকারী ট্রাকের সাথে বাসাবাড়ির মালামাল বোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে এক্সকেভেটার বহনকারী ট্রাকেটি রাস্তার পাশে পড়ে যায় ও মিনি ট্রাকেটি দুমড়ে মুচড়ে যায়। এঘটনায় উভয় ট্রাকের চারজন গুরুতর আহত হয়‌।
আহতরা হলো, নগরকান্দা উপজেলার তৈবুর রহমান (৪০), পাবনার রূপপুর এলাকার রাজু (৩৫), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রজি আক্তার (৪৫) ও নগরকান্দার রহিমা বেগম (৪০)।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা ফাঁয়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, সকাল সাড়ে ৭ টার দিকে একই সময়ে পৃথক স্থানে দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। পুর্ব সদরদী এলাকায় একটি এক্সকেভেটর বহনকারী ট্রাক ও বাসাবাড়ির মালামাল বহনকারী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে গুরুতর ৪ জন আহত হয়। অপরদিকে, একই সময়ে চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাক দুটি থানায় নিয়ে আসে। এছাড়া নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।