প্রফেসর আবদুল ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -২১/০৫/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর আবদুল ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর বিদ্যালয়ের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় মাঠ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদ মুন্সী, ঘারুয়া ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান প্রফেসর শফিউদ্দিন আহমেদ, ভাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি শহীদুল হক মিরু মুন্সী প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রফেসর আবদুল ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর আবদুল ওয়াজেদ। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনায় ও পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জিকরিয়া হোসেন।