
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৮/০৬/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে পিয়াস কাজী (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্ৰামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই গ্রামের জাহাঙ্গীর কাজীর ছোট ছেলে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার তানসিভ জুবায়ের নাদিম জানান, সকালে বিদ্যুৎস্পৃষ্টে পিয়াস কাজী নামের ওই যুবককে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা পৌর কাউন্সিলর এ্যাডভোকেট জহিরুল হক মিঠুন জানান, পিয়াস কাজীর বড় ভাই একজন প্রবাসী। তার ছোট ভাইকেও বিদেশে নেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। নিজেদের বসবাস করার জন্য একটি বিল্ডিং তৈরি করতে ছিল তারা। আজ সকালে বৈদ্যুতিক পানির মোটর দিয়ে সেই বিল্ডিং এ পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।

