ভাঙ্গায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ। থানায় মামলা


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা০৬/০৪/২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় এক প্রতিবন্ধী কিশোরী(১৭) কে ধর্ষনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রবিবার(০৫ এপ্রিল ) রাতে প্রতিবন্ধী কিশোরীর মা রেহানা বেগম বাদী হয়ে প্রতিবেশী যুবক লালচানেঁর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। আসামী লালচাঁন ভাঙ্গা উপজেলা তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের খবির মিয়ার ছেলে।
ধর্ষনের শিকার ওই প্রতিবন্ধীর বাড়িও একই গ্রামে। পুলিশ ধর্ষনের শিকার ও মেয়েটির ঘর থেকে আসামি লালচাঁনের ব্যবহৃত লুঙ্গি, জামা ও মোবাইল ফোন উদ্ধার করে।
পুলিশ সোমবার সকালে ধর্ষণের শিকার ওই প্রতিবন্ধীকে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রতিবন্ধী কিশোরীর মা রেহানা বেগম মামলায় উল্লেখ করেন, আমার নাবালিকা মেয়ে প্রতিবন্ধীকে নিয়ে ( মিথিলা আক্তার ১৭) আমার নিজ বাড়িতে বসবাস করে।
গত ৪ এপ্রিল শনিবার রাতে আমার স্বামী ইলিয়াছ শেখকে নিয়ে পাশের চাড়ালদিয়া কালামের বাড়ীতে একটি অনুষ্ঠানে যাই। অনুষ্ঠান শেষে আমি ও আমার স্বামী বাড়ি ফিরে এসে মেয়ের ঘরের দরজা খোলা দেখতে পাই। মেয়ের ঘরে ঢুকা মাত্র আসামী লালচানঁ ঘর থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়। আমি ও আমার স্বামী ২জন মিলে লালচাঁনের পিছনে পিছনে ধাওয়া দিলে সে দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক আমার প্রতিবন্ধী মেয়ের কাছে গিয়ে বিস্তারিত ঘটনা শুনতে পাই।
আমার মেয়ে জানায়, লালচাঁন তাকে কয়েক বার ধর্ষন করেছে।
এ ঘটনায় ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গতকাল (৫ এপ্রিল) দুপুরে খবর পাই যে, জান্দি গ্রামে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের করেছে পাশেই একটি ছেলে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই।
পরে ঐ প্রতিবন্ধীকে সহ তার মা-বাবাকে থানায় নিয়ে আসা হয়।
গতকাল রাতে প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় লালচাঁনকে আসামি করে একটি ধর্ষন মামলা দায়ের করা হয়।
আজ সোমবার সকালে প্রতিবন্ধী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের অভিযান চলছে।