ভাঙ্গায় ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৬/০৪/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার থানা সংলগ্ন এলাকায় রোববার সকালে একটি ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে শিশু সাফওয়ান(২) গুরুত্ব আহত হয়। আজ সোমবার বিকালে ঢাকার গ্ৰীন স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
শিশুটির পিতা ইমরান হাওলাদার জানান, রোববার সকালে আমার ভবনের ছাদে পরিবারের সদস্যদের সঙ্গে সাফওয়ান ছিল। অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে ভাঙ্গা দেশ জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে ঢাকায় নিয়ে আসি। রাতে সাফওয়ানের মাথায় অস্ত্রপাচার করা হয়। আজ সকালে থেকে তার পেটে প্রচুর রক্তক্ষরণ হয়।
ভাঙ্গা দেশ জেনারেল হাসপাতালের পরিচালক ডাক্তার মামুন জানান, ছোট বাচ্চাটি অনেক উপর থেকে পড়ার কারণে তার মাথায় একাংশ ভেঙ্গে গেছে সাথে শরীরের বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে।
এদিকে শিশু সাফওয়ান ৬ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার পর থেকেই সকল শ্রেণীর মানুষ সৃষ্টিকর্তার নিকট বাচ্চাটির সুস্থতার জন্য দোয়া করেন।
আজ সোমবার বিকালে সাফওয়ানের মৃত্যুর সংবাদ ভাঙ্গায় পৌঁছালে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।