ভাঙ্গায় হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -৩০/০৫/২০২৬
মানবতার কল্যাণে নিয়োজিত হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্ৰামে শনিবার (৩০ মে) ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ফরিদপুর জেলার সভাপতি ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের ছোট ভাই নজরুল ইসলাম খান। তিনি বলেন, এটি একটি অরাজনৈতিক মানব সেবা মূলক প্রতিষ্ঠান। গত তিন বছরে প্রতিষ্ঠানটি উপজেলা জেলার সীমানা পেরিয়ে সমগ্ৰ দেশে সুনাম ছড়িয়ে পড়েছে। এর ধারাবাহিকতায় সুনামের সাথে আগামী দিনগুলোতে ধরে রাখতে সকলের সুদৃষ্টি কামনা করেন।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি স্বাগত বক্তব্যে বলেন, বিগত তিন বছরে আমার পিতা মাতার নামের এই ফাউন্ডেশন জনকল্যাণে ও মানবতার সেবায় নিয়োজিত ছিলো। সরকার আমার মাকে শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার দিয়েছেন। আমাদের এই ফাউন্ডেশন সর্বদা মানবতার সেবায় নিয়োজিত থাকবে। এজন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন। আমাদের জনকল্যাণ মুলক কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে চাই।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চান্দ্রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গিয়াস খালাসী, ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, কালামৃধা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজ্জুক হোসেন, বিএনপি নেতা লাভলু দাই, ঠান্ডু মেম্বার, মালিগ্ৰাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শহীদ মাষ্টার, গনমাধ্যম কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা কল্লল।
অনুষ্ঠান শেষে হাজী আব্দুল করিম ও সামর্তবান ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়।