গাজীপুরে পাওয়ার গ্রিডের সরবরাহ লাইনে অগ্নিকাণ্ড

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর নগরীতে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পারির ট্রান্সমিশন কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ লাইনে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরীর কড্ডায় ...

বন্যাকে হত্যার নেপথ্যে

ঢাকা প্রতিনিধি: হত্যার আগে স্ত্রী বন্যাকে সাজগোছ করিয়ে রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে নিয়ে যায় কিশোর গ্যাং লিডার রুবেল। এরপর তার গলায় ওড়না পেঁচিয়ে হত্য ...

পিবিএ,ঢাকা: মানসিকভাবে দুর্বল তরুণরাই জঙ্গিবাদের দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্যের পাশাপাশি বলেছেন, সারাবিশ্বই এখন সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে রয়েছে। তবে বাংলাদেশে ঝুঁকির মাত্রা ‘অত্যন্ত কম’। কয়েক বছর আগে বাংলাদেশে আলোড়ন তোলা গুলশান হামলার পর অনেক তরুণের ঘর থেকে পালিয়ে জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ার বিষয়টি প্রকাশ পায়। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর টানা অভিযানে জঙ্গিদের ‘মেরুদণ্ড ভেঙে’ দেওয়ার কথা কর্মকর্তারা বললেও সম্প্রতি পুলিশকে লক্ষ্য করে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। জঙ্গিবাদ নির্মূলে কাজ চললেও ঝুঁকি এখনও রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছেন জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্বের কাতারে থাকা মনিরুল। “হলি আর্টিজেন বেকারিতে হামলার পর থেকে জঙ্গিবাদ নির্মূলে অনেকেই বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন। পরে সন্ত্রাসী কর্মকাণ্ড কমে যাওয়ার কারণে অনেকেই মনে করছেন, এই বিপদ কেটে গেছে। কিন্তু এই বিপদ কেটে যায়নি।” তিনি বলেন, “ইন্টারনেটে আকর্ষণীয় প্যাকেজ দেখে মানুষের প্রতি দায়িত্ববোধহীন তরুণরাই জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। এটা ১৫ থেকে ৩০ বছরের (বয়সসীমার) মধ্যে বেশি।” ইউএসএআইডির সহায়তায় ‘ঢাকা পিস টক’ নামের একটি কর্মসূচির বিস্তারিত জানাতে সেন্টার ফর সোশ্যাল অ্যাডভোকেসি এন্ড রিসার্চ ফাউন্ডেশন (সিসার্ফ) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। মনিরুল বলেন, “জঙ্গিবাদ নির্মূলে আগে বিচ্ছিন্নভাবে কাজ হয়েছে। এধরণের কাজ দীর্ঘদিন ধরে করতে হবে।” সিসার্ফ’র নির্বাহী পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শবনম আজীম বলেন, ধর্মীয় জঙ্গিবাদ বিষয়টিকে সামনে রেখে সে বিষয়ে করণীয় ঠিক করাই তাদের কর্মসূচির লক্ষ্য। তিনি জানান, বিভিন্ন পেশার ৩৬ জনকে নিয়ে একটি প্যানেল তৈরি করে ১২টি আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আগামীর করণীয় নির্ধারণ করা হবে। শবনম বলেন, তরুণ সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে জাতীয় নীতি প্রণয়ন, শিক্ষা ব্যবস্থায় বা পাঠ্যসূচি পূনর্মূল্যায়ন, গণমাধ্যমের ভূমিকা, পরিবার সেই সঙ্গে নারীর ভূমিকা, উগ্রবাদে জড়িতদের সামাজিক পুনর্বাসন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তারা। “আমাদের পরবর্তী প্রজন্মের কেউ যেন উগ্র জঙ্গিবাদে জড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যটাই থাকবে আমাদের,” বলেন তিনি।

ঢাকা প্রতিনিধি: মানসিকভাবে দুর্বল তরুণরাই জঙ্গিবাদের দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (স ...

আবরার হত্যা মামলার আসামি সাদাতের ৫ দিনের রিমান্ড

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বি ...

পীরগঞ্জে পুলিশ ফাঁড়িতে পিটিয়ে হত্যা: ৬ পুলিশ প্রত্যাহার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার ভেন্দাবাড়ি পুলিশ ফাঁড়িতে আটকের কয়েক ঘণ্টা পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ভেন্দাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ ...

৭ নভেম্বর একাদশ সংসদের পঞ্চম অধিবেশন

ঢাকা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন আগামী ৭ নভেম্বর বিকেল সোয়া ৪টায় শুরু হচ্ছে। তবে সংবিধানের নিয়ম রক্ষার এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। ...

র‌্যাগিংয়ের মাধ্যমে অপরাধ হলেই শাস্তি: আইনমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: র‌্যাগিংয়ের মাধ্যমে অপরাধ হলে আর সে ব্যাপারে অভিযোগ পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার (১৬ অ ...

বিতর্কিতরা মুক্তিযোদ্ধার তালিকায় থাকতে পারবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জামালপুর প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিতর্কিতরা মুক্তিযুদ্ধের তালিকায় থাকতে পারবে না। তাদের থাকার অধিকার নেই। স্বা ...

আবরার হত্যা: পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

ঢাকা প্রতিনিধি: ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনে নিহত বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদক ...

মন্ত্রিপরিষদ নতুন সচিব হলেন খন্দকার আনোয়ারুল ইসলাম

ঢাকা প্রতিনিধি: নতুন মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বর্তমানে চুক্তিতে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা মোহাম ...

আবরার মামলার যাবতীয় খরচ বহন করবে বুয়েট

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারকে ক্ষতিপূরণ এবং হত্যা মামলার যাবতীয় খরচ বহন করবে বুয়েট প্রশা ...

কাউন্সিলর মিজানের বাসা থেকে ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক ও এফডিআর জব্দ

ঢাকা প্রতিনিধি: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমানের বাসায় অভিযান চালিয়ে ৬ কোটি ৭৭ লাখ টাকার চেক ও ১ কোটি টাকার স্থায়ী ...

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসায়ি অভিযান চলমান থাকবে

ঢাকা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী দুর্নীতি, মাদক ও অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। বললেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। ...

খালেদা জিয়া গুরুতর অসুস্থ: বিএনপির ৪ এমপি জামিন চাইলেন

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। এমতবস্থায় দ্রুত তার জামিন দেয়ার আবে ...

অনলাইন জুয়ার মূল হোতা সেলিম প্রধানের বাসায় র‌্যাবের অভিযান

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশে অনলাইন জুয়ার মূল হোতা সেলিম প্রধানের গুলশানের বাসা মমতাজ ভিশন এ অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। সোমবার ...

জাবি উপাচার্যকে আন্দোলনকারীদের লাল কার্ড

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামকে নৈতিক স্থলন ও অর্থ কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত করে তাঁর পদত্যাগের দাবিত ...

ডিএমপির ৮ থানার ওসি রদবদল

ঢাকা প্রতিনিধি: পুলিশের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ ক্যাসিনোর সন্ধান ও পরে অভিযানের পর বিতর্কের জেরে মতিঝিল থানার ওসিসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ...

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন

ঢাকা প্রতিনিধি:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফর শেষে দেশে ফির ...

দেশে শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শেখ হাসিনা সরকার সব সময়ই যেকোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে সক্রিয়। দেশের উন্নয়ণের লক্ষ্যে সচেষ্ট থাক ...

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একাধিক মামলার দুই আসামি নিহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) ভোর রাতে টেকনাফের উত্তর শ ...