
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৪/১০/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্ৰামে রোববার সকালে মিথ্যা মামলা দিয়ে গ্ৰামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন পালন করছে গ্ৰামবাসী। সাউতিকান্দা জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে সাউতিকান্দা ও হিরালদী গ্ৰামের শত শত নারী পুরুষ হাতে হাত রেখে কর্মসূচি পালন করে। ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর মাতুব্বরের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তারা বলেন, সাউতিকান্দা ও হিরালদী গ্ৰামের চিহ্নিত মামলাবাজ আওলাদ মাতুব্বর, মোস্তফা মাতুব্বর, শাহজাহান শেখ, শাহাবুদ্দিন শেখ গংরা দীর্ঘদিন যাবৎ গ্ৰামের নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে গ্ৰামবাসীকে হয়রানির করছে। মামলার ভয় দেখিয়ে ইতিমধ্যে লাখ লাখ টাকার মামলা বানিজ্য করে অনেক অসহায় পরিবারকে সর্বশান্ত করেছে। এদের হাত থেকে পরিত্রাণ পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফরিদুজ্জামান লাভলু, বিশিষ্ট ব্যবসায়ী মিজান হাওলাদার, শাহীন হাওলাদার প্রমুখ।

