
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৬/০৯/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্ৰামে শনিবার দুপুরে পানিতে ডুবে স্কুল ছাত্রী সুমাইয়া (১০) মারা গেছে। সে ঐ গ্ৰামের ইলেকট্রিক মিস্ত্রী শামীম শেখের মেয়ে ও হাজরাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পৌর কাউন্সিলর ওমর খয়রাতি জানান, দুপুরে গোসল করতে বাড়ীর পাশে পুকুরের পানিতে ডুবে যায় সে। পুকুরে অনেক তল্লাশির পর তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

