
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৫/০৯/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসভায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হাতে ৮ পেশাদার ডাকাত আটক হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া গ্ৰামের আব্দুল মজিদ তালুকদারের বাড়ির পাশের একটি বাগানের ভেতর তাদের আটক করা হয়। আটককৃতরা পেশাদার ডাকাত চক্রের সদস্য ও তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধীক মামলা রয়েছে।
আটককৃত ডাকাতরা হলো,
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার হাবিবুর মাতুব্বর পুত্র সুজন মাতুব্বর (৩০) ও হাশেম শেখের পুত্র মিরাজুল শেখ(৩৮)।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মফিজউদ্দিন খন্দকার পুত্র দেলোয়ার খন্দকার ওরফে দেলু ডাকাত (৪০) ও মজিবর কাজীর পুত্র
সোহাগ কাজী (২৭)।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার হেমায়েত খার পুত্র মান্নান খা (৫০) ও আউলিয়া খানের পুত্র রকীব খান ওরফে রাজু ডাকাত (৩৪) এবং আব্দুর রহমান খানের পুত্র হৃদয় খান (২৫)। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কামাল মোল্লার পুত্র আলমগীর মোল্লা (৩৫)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, একদল পেশাদার আন্তঃজেলা ডাকাত চক্র ভাঙ্গা পৌরসভার মধ্যে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করি। তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
আমরা আজ শুক্রবার তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করব।

