ভাঙ্গা পুলিশের হাতে আওয়ামীলীগ নেতা আটক


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি-২৩/০৯/২০২৬

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম চোকদারকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। সে আজিমনগর ইউনিয়নে ব্রাহ্মণপাড়া গ্রামের আব্দুল হক চোকদারের ছেলে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ) বিকেলে আজিমনগর ইউনিয়নে ব্রাহ্মণপাড়া গ্ৰাম থেকে তাকে আটক করা হয়।
ভাঙ্গা থানার উপপরিদর্শক খালেদ হোসেন জানান, তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা রয়েছে। অভিযান চালিয়ে তাকে আজ বিকেলে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হবে।