ভাঙ্গায় সৌরবিদ্যুৎ স্থাপন বিষয়ক অংশীজন সভা


মোঃ রমজান সিকদার-২০/০৯/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় রোববার বিকেলে সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের জন্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির বিষয়ে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। পিবিএস এবং
ওজোপাডিকো,ভাংগার আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
বক্তারা বর্তমান বিদ্যুৎ ব্যবস্থাকে আরো আধুনিক ও যুগোপযোগী করতে সৌরবিদ্যুতের যথার্থ ব্যবহার করে উৎপাদিত বিদ্যুৎ এর উপর চাপ কমাতে হবে। বর্তমান সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায়ে ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করে তৈরি বিদ্যুৎ ব্যবহারে জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিজিএম নাজমুল হক তারেক, পল্লী বিদ্যুৎ সমিতি ও আবাসিক প্রকৌশলী জনাব সাইদুর রহমান, ভাঙ্গা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন প্রমুখ।