
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৮/০৯/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার বিকেলে কুমার নদীতে ২’শ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রতি বছর এই দিনে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী
আলী নেওয়াজ মাহামুদ খৈয়াম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি ও নৌকা বাইচের প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শামীমুজ্জামান, জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তৈমুর লং ও বিটু মুন্সী , দপ্তর সম্পাদক কুতুবুদ্দিন সরন, উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সী, পৌর বিএনপির আহ্বায়ক ও নৌকা বাইচ কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মুন্সী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস প্রমুখ।
নৌকা বাইচের প্রতিযোগিতায় ২৬ টি বাচারি নৌকা অংশগ্রহণ করেন। পুরস্কার হিসেবে ফ্রিজ ও টিভি বিজয়ীদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। নৌকা বাইচ উপলক্ষে কুমার নদীর দুই তীরে শত শত দোকানে বাহারী পর্নো ও খাদ্য সামগ্রী নিয়ে বসেছেন দোকানীরা। কয়েক শত আইন শৃংখলা রক্ষাকারী নিরাপত্তা নিশ্চিত করেছেন।

