
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-১৪/০৯/২০২৬
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনটি সাবেক স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে দশগ্রামবাসীর নারী-পুরুষসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা জানান, চান্দ্রা ইউনিয়ন পরিষদটি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে আসছে। গত ২৫-৩০ বছর আগে নদী ভাঙনের কারণে বিলীন হয়ে যায় পূরাতণ ভবনটি। এ অঞ্চলের প্রায় ১৫ থেকে ১৬ হাজার মানুষ ১০ কিলোমিটার দূরে অবস্থিত মালীগ্রামে
অস্থায়ী ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা নিতে হয়। এতে যাতায়াতের বাড়তি ভাড়া, কালক্ষেপণসহ নানাভোগান্তি পোহাতে হচ্ছে প্রায় ১০ গ্রামবাসীর। তাই এ অঞ্চলের মানুষের ভোগান্তি নিরসনে চান্দ্রা ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনটি সাবেক স্থানে নির্মাণের দাবি জানান স্থানীয়রা। বিষয়টি বাস্তবায়নের জন্য ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলসহ সংশ্লিষ্টদের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
মানববন্ধন কর্মসূচি স্থানীয় লিটন ব্যাপারির তত্বাবধানে উপস্থিত ছিলেন, আনোয়ার মাতুব্বর, কালাম মাতুব্বর, সাইম মাতুব্বর, রুপাই মাতুব্বর, গোকুল কুন্ড, সুমন মোল্লা, মনির মাতুব্বর, লিটন বেপারিসহ শতশত গ্রামবাসী, ব্যবসায়ীগন, জনপ্রতিনিধি প্রমুখ।
উল্লেখ্য গত ২০/২৫ বছর আগে আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গনে বিলীন হয়ে যায় চান্দ্রা ইউনিয়ন পরিষদের ভবন। এর পর থেকে চান্দ্রা ইউনিয়নের মালিগ্ৰাম বাজারে ইউনিয়ন পরিষদের কার্যাবলী চলে আসছে। সম্প্রতি চান্দ্রা ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণে উদ্যোগ নেয়া হয়েছে।

