জামালপুর প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিতর্কিতরা মুক্তিযুদ্ধের তালিকায় থাকতে পারবে না। তাদের থাকার অধিকার নেই। স্বাধীনতার বিরোধীতা করে এমন ব্যক্তিদের কোথাও ঠাঁই হবে না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদেরকে বাদ দিয়েই তালিকা তৈরি করা হবে। পরিশুদ্ধ তালিকাতে ঠাঁই প্রাপ্তদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে।
তিনি আরও বলেন, ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে যে যুবলীগ, সেই যুবলীগ আমাদের প্রয়োজন নেই। আমাদের দরকার শেখ ফজলুল হক মনির আদর্শে গড়া যুবলীগ।

