
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা ফরিদপুর সংবাদদাতা-২৭/০৯/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী স্বনামধন্য বিদ্যাপীঠ ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দুই শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হায়দার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোক্তার হোসেন।
বক্তারা বলেন, এই বিদায় চরম বেদনাদায়ক। আজ শিক্ষক শিক্ষার্থীদের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে যদিও শিক্ষক দুজনকে যথাযোগ্য সম্মান দিয়ে ঘোড়ার গাড়িতে চড়িয়ে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। তারপরেও এ বিদায় আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে। তাদের দেওয়া শিক্ষা আমাদের আগামীতে প্রেরণা হিসাবে কাজ করবে।
অবসর জনিত কারণে বিদায়ী বক্তব্যে বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মজিবর রহমান খান বলেন, আমার দীর্ঘদিনের কর্মজীবনে আমার সহকর্মী ও শিক্ষার্থীদের সহযোগিতায় আমি আমার ছাত্র ছাত্রীদের সুশিক্ষা দিয়ে যেতে পেরেছি এটাই আমার বড় পাওয়া।
অপর বিদায়ী গনিত বিভাগের সহকারী শিক্ষক দীলীপ কুমার বিশ্বাস কান্না জড়িত কন্ঠে শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে বলেন, পিতা মাতা ও শিক্ষকদের মধ্যে কোন পার্থক্য নেই। সকলেই পিতা মাতাকে আমরা যে ভাবে শ্রদ্ধা সম্মান করি ঠিক তেমনি শিক্ষকদের সম্মান করবো।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক একরাম স্যার , সহকারী প্রধান শিক্ষক শাহাবুদ্দিন স্যার, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া বিশ্বাস, অভিভাবক বৃন্দ, শিক্ষক শিক্ষার্থীগন, গন মাধ্যম কর্মী প্রমুখ।

