
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৫/১০/২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সারাদেশের ন্যায় ফরিদপুরের ভাঙ্গায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোক্তার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন, ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, শরীফাবাদ হাইস্কুল কলেজের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, সদরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহউদ্দিন, সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, প্রফেসর এম এ ওয়াজেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিকরিয়া হোসেন, দেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুজ্জামান লাবলু, পুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মাতুব্বর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জব্বার মিয়া ও সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম টিটু, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর আলম, শামসুল মাতুব্বর, মনিরুজ্জামান মনির, সঞ্জয় দে, ফরহাদ হোসেন, চম্পা আক্তারী, প্রমুখ।
অনুষ্ঠান শেষে ভাঙ্গা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৪ গুনী শিক্ষকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।

